1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
৩ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

৩ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ৫:০৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা অগ্নিসংযোগ ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় তিন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ও রাত ৯টার দিকে জেলার ফুলবাড়ী এবং রৌমারী উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওই ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫) এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী রুবেল।

পুলিশ জানায়, শেখ হাসিনা দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর বাড়ি ফিরেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হামলা ভাংচুর লুটপাটের মামলায় ৫ নম্বর আসামী হিসাবে আরিফুর রহমান ও বেলাল হোসেন শেখকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। এদিকে শনিবার রাত ৯টার দিকে রৌমারী উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী রুবেলকে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রেপ্তার নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর