1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বে একদিনে করোনায় সাড়ে ১২ হাজার মৃত্যু ছাড়িয়েছে - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

বিশ্বে একদিনে করোনায় সাড়ে ১২ হাজার মৃত্যু ছাড়িয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৬ পিএম
nayadiganta.com, bangladeshi newspaper, newspaper,news bangla, করোনায় আক্রান্ত, করোনাভাইরাস, corona, covid-19,
শেয়ার করুন

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক মানুষের এই ভাইরাসে মৃত্যু ঘটলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর তাসের।

মস্কো সময় ৩ ফেব্রুয়ারি কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট ৩৮ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ৫৬ লাখ ৯০ হাজার ৮২৪ জন প্রাণ হারিয়েছে।

তারা জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৩০ লাখ ১৫ হাজার ৮৬৩ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ১২ হাজার ৫১৩ জন মারা গেছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই ভাইরাসে এক দিনে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। ২০২১ সালের ২১ জুলাই সারাবিশ্বে করোনাভাইরাসে ২০ হাজার ১১১ জনের মৃত্যু হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। তাদের পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী গত ২৫ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্তের ৩৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। গত ৮ জানুয়ারি ৩০ কোটির, ৯ নভেম্বর ২৫ কোটির এবং গত ৫ আগস্ট ২০ কোটির মাইলফলক ছাড়ায়।

এই বিভাগের আরো খবর