1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫ ৬:৩৫ এএম
শেয়ার করুন

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আগামীকাল বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ ছাড়া আগামী বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই বিভাগের আরো খবর