1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ১:৫০ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা করে প্রকাশ করে দেয়া হোক।
শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে অমুসলিম ভাইদের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ হয়েছে সব জায়গায় আওয়ামী লীগ জড়িত। কিন্ত সবার আগে নাম আসে জামায়াতের। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তার প্রমাণ বর্তমান বাংলাদেশ।
ডা. শফিকুর রহমান আরো বলেন,কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্য আমরা রাজনীতি করি। সব দল ও ধর্মের লোকজন মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করা হবে। তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারনে এটা বন্ধ হয়ে আছে।
কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, কুড়িগ্রাম জেলার সাবেক আমির আজিজুর রহমান স্বপন, জেলা জামায়াতের আমির মো. আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। সভায় জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর