1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ - আজকের কাগজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নতুন শিক্ষাক্রমে তৃতীয় ভাষা: বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় ইরান যুদ্ধ নিয়ে প্রশাসনের জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের আধিপত্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য হলেন শেভালিয়ের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ১৯৯৪ সালের করাচি টেস্টে সেলিম মালিকের ফিক্সিং প্রস্তাবের অজানা অধ্যায় স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় সচিব মসিউর রহমানকে প্রত্যাহার গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আহত পোশাকশ্রমিক হাসপাতালে মৃত

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৪:৪২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চালক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার ধারে গাঁজাসহ পিকআপ রেখে পালিয়ে যায় চালক। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। এবিষয়ে
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরো খবর