1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবসর সুবিধায় গতি, কুড়িগ্রামে আইবিএসে নতুন ব্যবস্থা - আজকের কাগজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী ১৭ বছরের আন্দোলনে যারা মাঠে ছিল না, তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

অবসর সুবিধায় গতি, কুড়িগ্রামে আইবিএসে নতুন ব্যবস্থা

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তি কমাতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানে চালু হলো নতুন ব্যবস্থা। সারাদেশের মতো কুড়িগ্রামেও আইবিএসের মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জানানো হয়, আইবিএসভিত্তিক নতুন ব্যবস্থায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। ফলে প্রাপ্য অর্থ পেতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে অবসর সুবিধার অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের কাছে এ উদ্যোগ স্বস্তির খবর হিসেবে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় অর্থ প্রদানের কার্যক্রম পরিচালিত হলে আবেদন নিষ্পত্তি থেকে অর্থ পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় গতি আসবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসর জীবনে একজন শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ পেতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। নতুন ব্যবস্থার মাধ্যমে সেই ভোগান্তি কমিয়ে দ্রুত ও স্বচ্ছভাবে প্রাপ্য সুবিধা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশা, আইবিএসভিত্তিক এ উদ্যোগ বাস্তবায়নের ফলে বছরের পর বছর অপেক্ষার বদলে নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত মিলবে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ।

এই বিভাগের আরো খবর