1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১ - আজকের কাগজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম নগরীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল নেতা খুন লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ‎সিন্ডিকেট সভায় ববিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা ঝিনাইগাতী বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় তিন হাজার মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৭:৫২ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বলাই নমশূদ্র (৩৫) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় পৃথক ধারায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে খবর পেয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান শুরু করে।

ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পালটা গুলি চালালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে আহত এক ভারতীয় চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন।

আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছে বিজিবি। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি তৎপর রয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান শুক্রবার বিকালে বলেন, বিজিবি ৫০০ পিস ইয়াবা, দুই রাউন্ড শিসার গুলি এবং একটি পিস্তলসদৃশ অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মামলা রুজু করেছে। আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর