1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইইবি রাজশাহী কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

আইইবি রাজশাহী কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:২২ পিএম
শেয়ার করুন

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী উপশহর এলাকায় অবস্থিত আইইবি কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে রুয়েটে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিসুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক এবং রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

এই বিভাগের আরো খবর