1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আদাবরে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির গণসংযোগও বিক্ষোভ - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আদাবরে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির গণসংযোগও বিক্ষোভ

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১:৫২ পিএম
শেয়ার করুন

ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছি এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিযেছি,যাতে আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথা চাড়া দিতে না পারে।তারা বাংলাদেশে সন্ত্রাসও নৈরাজ্য তৈরি করতে না পারে, বাংলাদেশে সন্ত্রাসও নৈরাজ্যের ঠাঁই নাই, এজন্য আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী ও সর্বসাধারনকে সতর্ক থাকতে হবে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীর হত্যার বিচার দাবী করেন।

আজ ২৪ আগষ্ট শনিবার বিকেলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে দোকানপাট ও বিভিন্ন বিপনি বিতানে গণসংযোগ করে পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

গণসংযোগ আদাবরের শেখেরটেক হতে জাপান গার্ডেন সিটি এলাকায় অনুষ্ঠিত হয়।

আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন এর নেতৃত্বে গণসংযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সিকদার, ডাঃ মেহেদীজ্জামান মেহেদী, থানা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাবিবুল হাসান হাবিব, শহিদুল ইসলাম, আদাবর থানা ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের ওয়ার্ড সদস্য সচিব মোস্তফা গাজী দুদু,আদাবর থানা কৃষকদলের সদস্য সচিব আলাউদ্দিন সেন্টু সহ আদাবর থানা বিএনপি, ৩০ নং ও ১০০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর