1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছেই - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:১০ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির বৈশ্বিক মূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। গত ২ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে ২০২৪ সালের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। সঙ্গত কারণে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দর হারিয়েছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড নিম্নমুখী হয়েছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৬৩ ডলার ৭৮ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা প্রায় সবচেয়ে বেশি। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৪ ডলার ৯০ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা জেগেছে। তাতে স্বর্ণের দর বাড়ছে। শিগগিরই গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য ২০৮০ ডলারে পৌঁছতে পারে।

মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে চায় ফেড। ইতোমধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে আগামী মার্চেই সুদের হার কমাতে পারে ফেড। সেই প্রত্যাশায় ডলারের অবমূল্যায়ন ঘটেছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দর বেড়েছে।

উল্লেখ্য, নিম্ন সুদের হার নন-ইল্ডিং বুলিয়ন কাছে রাখার খরচ কমিয়ে দেয়। ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *