1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আরগাও বিএনপি'র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

আরগাও বিএনপি’র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ৪:০৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুইজারল্যান্ড শাখার তত্ত্বাবধানে আরগাও শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি (রবিবার) আরগাও শহরের একটি আধুনিক অডিটোরিয়ামে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কমিটির ঘোষণা করা হয়।

আরগাও বিএনপির ৮ সদস্যের কমিটি ঘোষণা দেন সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার। এতে

ব্যাপক জন-সমর্থন এবং উপস্থিতি সকল সদস্যদের মমর্থন নিয়ে সভাপতি হিসেবে জামাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ হোসাইন রানার নাম ঘোষণা করেন সুইজারল্যান্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহজান মিয়াঁ, সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন), যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক জাকির হোসেন

প্রচার সম্পাদক খন্দকার বাদল। পরে নবনির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এর আগে বিভিন্ন কেন্টন (জেলা) থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সামসুদ্দিন তালুকদার এবং মোনাজাত পরিচালনা করেন ইসমাইল হোসেন কাউসার ।

আরগাওে বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি জামাল হোসাইন আরগাও বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্ত ঘাটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে।

এমন গনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অন্তর্বত্নী সরকার যেন নিজেদের জড়িয়ে না ফেলে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

বিগত ১৬ বছরের দু:শাসন পুনরায় যেন ফিরে না আসে, বাংলাদেশের রাজনীতি যেন সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। বিশেষ করে শহীদ জিয়ার বহুদলীয় গনতান্ত্রিক শাসনের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে চলে।

অনুষ্ঠানের অতিথি সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল তার বক্তব্যে সুইজারল্যান্ডের প্রতিটি শহরে ধারাবাহিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো অধিক শক্তিশালী করতে তাদের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর