1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের অতর্কিত গুলিতে নিহত ৫ - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান শেরপুরে খাল থেকে ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ধরলেন ৬ জনকে

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের অতর্কিত গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২ ১:৩২ পিএম
শেয়ার করুন

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের এক সদস্য একটি সেনা কারখানায় অতর্কিত গুলি চালিয়েছে। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দিনিপ্রোর পিভডেনম্যাশ ক্ষেপণাস্ত্র কারখানা থেকে ডিউটি শুরুর আগে গার্ডদের অস্ত্র দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

বিবৃতিতে বলা হয়, কালাশনিকভ বন্দুক দিয়ে গুলি চালিয়ে ন্যাশনাল গার্ডের ওই সদস্য তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। তার জন্ম ২০০১ সালে। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে। ওই কারখানায় প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষামূলক উপাদান উৎপাদন করা হয়।

এই বিভাগের আরো খবর