1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৯:০৯ এএম
শেয়ার করুন

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে শনিবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার পরপরই রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ওই অঞ্চলে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ এবং এটি কোনো ক্ষেপণাস্ত্র হামলা কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে বিস্ফোরণের শব্দের পর নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে হরমুজ প্রণালি থেকে। রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, প্রণালি দিয়ে অতিক্রম করার সময় মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজ দুটি নিয়মবহির্ভূত বা ‘অনুমোদনহীন’ পথে চলাচল করছিল। তবে কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের সঙ্গে এই নৌ-দুর্ঘটনার কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির একটি সূত্র দাবি করেছে, কেশম দ্বীপের বিস্ফোরণটি ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পর্কিত নয়। উল্লেখ্য যে, কয়েক দিন আগেই ওই দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটি বড় কোনো সামরিক অভিযানের অংশ ছিল না। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এসব ঘটনার পরস্পর সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এই বিভাগের আরো খবর