1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একাধিক মাদক মামলার আসামি ফেনসিডিলসহ গ্রেফতার - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ! রৌমারীতে ট্রাকের ধাক্কায় মা-সন্তানসহ নিহত ৫ দুই দশকের হাজারো প্রাক্তন, তবু নেই কুবিতে কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

একাধিক মাদক মামলার আসামি ফেনসিডিলসহ গ্রেফতার

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০২৪ ১:৪৫ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার বহুল আলোচিত মাদক কারবারি রেজাউল করিম নাদুকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। একইসঙ্গে তার কাছে থাকা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রেজাউল করিম নাদু ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় ১০০ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম নাদুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে । এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান র‌্যাব।

এই বিভাগের আরো খবর