1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, ১৫ দিনের আলটিমেটাম - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, ১৫ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

সরকারি চাকরিজীবী হয়েও বিএনপির দলীয় পদে ছয়জন! কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক, সরকারি কলেজের এক শিক্ষক ও অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে রাখা হয়েছে। চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সমালোচনার মুখে তাঁদের ১৫ দিনের মধ্যে চাকরি ও দলীয় পদের যেকোনো একটি বেছে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা বিএনপি।

বুধবার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এরপরই দলের একাংশের নেতাকর্মীরা কমিটি নিয়ে আপত্তি তোলেন। তাঁদের অভিযোগ, দুই বছর পর কমিটি গঠন করা হলেও ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশিত মূল্যায়ন হয়নি। এ নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ দেওয়ার প্রস্তুতিও চলছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে। সদস্যসচিব হয়েছেন পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হক।

চাকরি ছাড়বেন আহ্বায়ক-সদস্যসচিব

কমিটির আহ্বায়ক শামসুজ্জামান হাসু জানিয়েছেন, তিনি ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল চাকরি ছেড়ে দেবেন। জেলা বিএনপির বেঁধে দেওয়া ১৫ দিনের মধ্যে সরকারি বিধিবিধান মেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে কমিটির অন্য চার সরকারি চাকরিজীবী কী সিদ্ধান্ত নেবেন, তা তাঁদের নিজস্ব বিষয়।

সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন। সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, অসুস্থ হয়ে ঢাকায় আছেন তিনি। সুস্থ হয়ে ফিরে কমিটিতে তাঁকে কী পদ দেওয়া হয়েছে, তা জেনে সিদ্ধান্ত নেবেন। ব্যাংক কর্মকর্তা তহিদুল হক কমিটিতে থাকার বিষয়টি স্বীকার করলেও মন্তব্য করতে চাননি।

বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক দলে যুক্ত হওয়া চাকরিবিধির লঙ্ঘন। সংশ্লিষ্ট শিক্ষকরা পদত্যাগ না করলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের প্রধান আহসান হাবিব সরকার বলেন, বিধি অনুযায়ী সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারেন না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের ১৫ দিনের মধ্যে চাকরি করবেন, নাকি দলীয় পদে থাকবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর