1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:০২ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০শে আগস্ট রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায়, কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলেই মিলন মিয়া(৪০) নামে একজন নিহত হয়। এ সময় স্থানীয়রা আহত অন্যান্যদের উদ্ধার করে, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মধ্য থেকে আরো দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন,ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলার, কলাপাড়া গ্রামের, আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০),হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫),বদিউল আলমের নাতনি জারামনি (৮)।
আহতরা হলেন বদিউল আলম( ৫৫), বদিউল আলমের নাতি আতিকুল ইসলাম (৯),নাতনি প্রিয়া আক্তার (২২),মেয়ে বর্ণা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আহত বদিউল আলম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মেয়ের বাড়ি নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজি করে যাচ্ছিলেন। কিন্তু সিএনজিটি কটিয়াদী উপজেলায় আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি কাবার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি একদম দুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজির ভিতরে থাকা স্বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ওসি নবীনূর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সহ ঘটনাস্থলে যাই, সেখানে একজনের মৃতদেহ উদ্ধার করি, পরে আরো দুইজন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় জড়িত কাবার্ড ভ্যানটি জব্দ করি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর