1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
করোনায় ১৯ মৃত্যু, শনাক্ত ৪৬৯২ - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের

করোনায় ১৯ মৃত্যু, শনাক্ত ৪৬৯২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫২ পিএম
শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন রোববার ২৮ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮৩৮ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন।

২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে তিন, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর