1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় দলিল থাকার পরও জমিতে ঢুকতে পারছেন না ক্রেতারা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৪২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে‌ গোডাউনসহ ১১ দোকান পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নগত টাকা ও মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
দাবি করেন ব্যবসায়ীরা।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লি আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেড়িয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একটি কাঁচামালের দোকানে আগুন লাগলে মুহুর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে শুরু করে।
ততক্ষণে ভূসির গোডাউন, মুদি দোকান, জুতার দোকানসহ ১১টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘ইতিমধ্যে জেলা প্রশাসনকে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেছি। ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

এই বিভাগের আরো খবর