1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত - আজকের কাগজ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘কেমিক্যাল সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে মাস্টারস ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আবু তোহা মো: সাকিব এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের রিফাত হোসেন নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম এবং ইব্রাহিম। মহিলা বিষয়ক সম্পাদক পদে আছেন জারিন তাসনিম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সামিহা ইসলাম ও সহ যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পুজা দেব।

ক্রীড়া সম্পাদক ও সহ ক্রীড়া সম্পাদক পদে আছেন মো: আব্দুল্লাহ আল মারুফ ভূইয়া ও মো: হাবিবুর রহমান। সহ সেমিনার বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রিয়া। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোয়াইবা আক্তার কলি। পরিবেশ বিষয়ক সম্পাদক আল মামুন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাকিল ইবনে মোরশেদ এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরাফাত হোসেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, “কৃতজ্ঞতা জানাচ্ছি রসায়ন বিভাগের প্রতি,আমার উপরে আস্থা রাখার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। আশা করি, বর্তমান নেতৃর্ত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতিকে একটু হলেও এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে রসায়ন বিভাগ তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের আগামীর সোনার বাংলার কর্ণধার হওয়ার প্রত্যাশা করছি।

নির্বাচিত সহ-সভাপতি আবু তোহা মো: সাকিব বলেন, “আমরা রসায়ন বিভাগের সকল শিক্ষক -শিক্ষার্থী নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের জন্য পড়াশোনা করার সুন্দর একটা মনোরম পরিবেশ গড়ে তুলতে চাই, বিশেষ করে নবীন শিক্ষার্থীরা যাতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট পায়।আমাদের কমিটির ফোকাস থাকবে বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শ্রেণী কক্ষের উন্নয়ন, সেশনজট নিরসন এবং গবেষণায় । কেমিকেল সোসাইটির স্লোগান ‘গো টু দ্যা গ্রিন ওয়ে’ ধারণ করে শিক্ষার্থীবান্ধব কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই।

এই বিভাগের আরো খবর