1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যারিয়ার প্রস্তুতি, চাকরির বাজারে নিজেকে এগিয়ে নেওয়ার কৌশল ও নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ অনুষ্ঠিত হয়েছে। এন্ট্রপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে এবং নেক্সটজবের সহযোগিতায় মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। ।

আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মাস্টারক্লাসে আলোচক হিসেবে ছিলেন সামাজিক প্রভাব ও জলবায়ু উদ্যোক্তা এবং কৃষি স্বপ্নের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়েদ জুবায়ের হাসান, মণ্ডল গ্রুপের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার নাজমুল আলম এবং স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসবিউল আলম তাসিব।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হাসান বলেন, “বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথভাবে কাজ করার বিকল্প নেই। শিল্প খাতের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। সেলস, মার্কেটিং, এইচআর ও সাপ্লাই চেইন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা বুঝতে সহায়তা করছে।”

তিনি বলেন, “কর্মজীবনে সফল হতে শুধু ভালো সিজিপিএ যথেষ্ট নয়। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা অর্জনও জরুরি। ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পনসরশিপ ও উপস্থাপনার অভিজ্ঞতা শিক্ষার্থীদের করপোরেট নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”

স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসবিউল আলম তাসিব বলেন, “চাকরিতে সফল হতে পেশাদারিত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, ইতিবাচক মানসিকতা ও অহংবোধ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। নিয়োগের সময় একটি সিভি দেখতে ১০ থেকে ১৫ সেকেন্ডেরও কম সময় ব্যয় করা হতে পারে। এ সময় সিভির ছবি, ই-মেইল ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও তথ্য উপস্থাপনের ধরন বিবেচনা করা হয়।”

তিনি আরও বলেন, “সিভিতে পেশাদার ছবি, স্বাভাবিক ই-মেইল ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা ধারাবাহিকভাবে উপস্থাপন করা জরুরি। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, আবেগ নিয়ন্ত্রণ, শেখার আগ্রহ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইএলডিসির সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “ক্যারিয়ার মাস্টারক্লাসে শিক্ষার্থীরা ক্যারিয়ার প্রস্তুতি, সাক্ষাৎকার কৌশল, পেশাগত দক্ষতা ও নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মক ইন্টারভিউ সেশন। এতে শিক্ষার্থীরা বাস্তব সাক্ষাৎকারের অভিজ্ঞতা ও সরাসরি ফিডব্যাক নেওয়ার সুযোগ পেয়েছেন।”

তিনি আরও বলেন, “মক ইন্টারভিউ সেশন থেকে দুই শিক্ষার্থী সরাসরি ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগও তৈরি হয়েছে।”

এই বিভাগের আরো খবর