1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন দুই নেতা বহিষ্কার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন দুই নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:৪৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার লালমাই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ইমন ও সদস্য রিয়াদ হোসেনকে সংগঠনবিরোধী কার্যকলাপে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন ও সদস্য সচিব ইয়াছিন আরাফাত (হিমু) স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ইমন পূর্বে সতর্কতামূলক নির্দেশনার পরেও সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এ ছাড়া সদস্য রিয়াদ হোসেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিজার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ইমন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা কমিটি থেকে আমাকে বাদ দিয়েছে তো কি হয়েছে, আমি নতুন দল এনসিপিতে জুনিয়র হিসেবে যোগ দেব।

বহিষ্কৃত রিয়াদ বলেন, আমাকে তারা জন্মদিনের কেক কাটবে বলে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমি অতীতে ছাত্রলীগ করিনি। কখনো তাদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। যদি কেউ জড়িত ছিলাম দেখাতে পারেন যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব।
লালমাই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ নোমান বলেন, বহু তাজা রক্তের বিনিময়ে আমরা ২৪ এর স্বাধীনতা অর্জন করেছি। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে অতীতেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও তিনি মানেননি। তাই জেলা কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

এই বিভাগের আরো খবর