1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খোঁয়াড়ে ৫৫ ভারতীয় মোবাইল, গ্রেপ্তার ১ - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শেখ হাসিনা ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা নেননি: তথ্যমন্ত্রী নওগাঁয় শতর্বষী শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, অবগত নন শিক্ষা অফিসার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা খোঁয়াড়ে ৫৫ ভারতীয় মোবাইল, গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মা-মেয়ে চট্টগ্রাম পাঁচলাইশ এলাকার ১টি জুয়েলারি শপ থেকে আত্মসাৎকৃত ৯৯ ভরি স্বর্ণসহ ছয়জনকে গ্রেপ্তার চরম দুর্দশা নিয়ে পশ্চিম এশিয়া ছাড়তে বাধ্য হলো মার্কিন বিমানবাহী রণতরী শপথ নিলেন নতুন চার মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

খোঁয়াড়ে ৫৫ ভারতীয় মোবাইল, গ্রেপ্তার ১

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বিজিবি। এ ঘটনায় চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে এনামুলের বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁস-মুরগির খোঁয়াড়ে বিশেষভাবে লুকিয়ে রাখা মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
জব্দ করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভো ব্র্যান্ডের ব্যবহৃত সেট রয়েছে। জব্দ মোবাইল ফোনগুলোর আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
গ্রেপ্তার এনামুল হক অন্তর শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার ময়েন আলীর ছেলে।
পুলিশের ভাষ্য, শিলখুড়ির আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ফোনের কেনাবেচা চলে আসছিল। চোরাকারবারি চক্র ভারতের বিভিন্ন এলাকা থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল সীমান্তপথে বাংলাদেশে এনে ছড়িয়ে দিচ্ছিল। এসব অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন আইএমইআইযুক্ত ফোন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কাও রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসাদমোড় এলাকাটি মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে আগামীতেও বিজিবির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।”
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর