1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম নগরীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল নেতা খুন - আজকের কাগজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

চট্টগ্রাম নগরীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল নেতা খুন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সড়কে ভাসমান ভ্যান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলুল আমিন নামে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের ভাষ্য, চান্দগাঁও এলাকার ভাসমান দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করা মানুষের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা আদায় করে আসছিলেন মো. শাহজাহান। বিষয়টি নিয়ে ফজলুল আমিন প্রশ্ন তুলেছিলেন। এ নিয়ে শাহজাহানের সঙ্গে তার বিরোধ হয়। স্থানীয়দের বৈঠকে নির্দিষ্ট স্থানে ভ্যান না বসানোর সিদ্ধান্তও হয়।

তবে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) শাহজাহানের নির্দেশে আবার সেখানে ভ্যান বসানো হলে ফজলুল আমিনসহ স্থানীয়রা এতে বাধা দেন।

এ নিয়ে শাহজাহানের সঙ্গে ফজলুল আমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মো শাহজাহান ফজলুল আমিনকে ধাক্কা ও ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। আহত অবস্থায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল আমিন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাহজাহান চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্যের অনুসারী।

পরিবারের পক্ষ থেকে শাহজাহান (৪৫) ও তার ছেলে সিফাতকে (২০) আসামি করে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলায় আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং বিরোধের প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত এবং আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর