1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চোরাচালানের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

চোরাচালানের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৪:৪২ পিএম
শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশেরণ (বিজিবি) দায়েরকৃত চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিজিবি। মামলার ওয়ারেন্ট মূলে তাকে আজ গ্রেপ্তার করে রাজিবপুর থানার পুলিশ।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, তাকে গ্রেপ্তারের পর দুপুরেই কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরো খবর