1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চোরাচালানের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ! রৌমারীতে ট্রাকের ধাক্কায় মা-সন্তানসহ নিহত ৫ দুই দশকের হাজারো প্রাক্তন, তবু নেই কুবিতে কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

চোরাচালানের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৪:৪২ পিএম
শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশেরণ (বিজিবি) দায়েরকৃত চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিজিবি। মামলার ওয়ারেন্ট মূলে তাকে আজ গ্রেপ্তার করে রাজিবপুর থানার পুলিশ।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, তাকে গ্রেপ্তারের পর দুপুরেই কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরো খবর