1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম কমিটিতে নারীর অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

৩১ সদস্যের কমিটিতে মাত্র ২ নারী

জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম কমিটিতে নারীর অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:১৩ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেছে, যেখানে মাত্র ২ জন নারী সদস্য রয়েছেন।  সোমবার (২ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
২০০৮ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক।  সেই হিসেবে ৩১ সদস্যের কমিটিতে অন্তত ১০ জন নারী সদস্য থাকা প্রয়োজন ছিল।  এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ২৫ জন নারী সদস্য থাকলেও, কুড়িগ্রামের কমিটিতে নারীর অংশগ্রহণের এই স্বল্পতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া স্বীকার করেছেন, “নতুন দল হিসেবে আমরা এখনও নেতৃত্ব দেওয়ার মতো নারী সদস্য সংগ্রহ করতে পারিনি। আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। তখন আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে কমিটিতে নারী সদস্য অন্তর্ভুক্ত করবো। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি। পরবর্তী কমিটি করার সময় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।”
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণের বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আমাদের দলে নারীদের সর্বোচ্চ প্রতিনিধি রাখার চেষ্টা করা হয়েছে। নারীদের জন্য রাজনীতিতে কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করছি আমরা। আমাদের এখানে একজন সাধারণ সদস্য ও দলীয় প্রধানের মতামত সমান গুরুত্ব পাবে”।
তবে, কুড়িগ্রাম জেলার কমিটিতে নারীর অংশগ্রহণের এই স্বল্পতা এনসিপির নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটির ভবিষ্যৎ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরো খবর