1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ ‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে, কঠোর বার্তা আইজিপির চলন্ত বাসে নারীকে ধর্ষণ, টাঙ্গাইলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড জলবায়ু ও সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসায় স্পিকার নির্বাচনের আগমুহূর্তে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৫:২১ পিএম
শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেননি বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি রাজধানীর দয়াগঞ্জে একটি অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার তিনি দয়াগঞ্জে ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে গিয়েছিলেন। সেখানে তিনি বর্তমান প্রশাসক আবদুস সালাম এবং কাউন্সিলর হাজি মকবুল টিপুর উপস্থিতিতে বলেছিলেন, যদি সালাম মেয়র পদে ও টিপু কাউন্সিলর পদে নির্বাচন করেন, তবে এলাকাবাসী যেন তাদের সমর্থন করেন। তার এই বক্তব্যটি আংশিকভাবে প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মীর শাহে আলম আরও বলেন, নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী ঘোষণার সুযোগ নেই। সিটি করপোরেশনের নির্বাচনে দল শুধু সমর্থন দিতে পারে এবং মেয়র পদের ক্ষেত্রে সমর্থন দেওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্তে নির্ধারিত হয়। তিনি জোর দিয়ে বলেন, ঢাকা দক্ষিণে কাউকে দলীয় সমর্থন বা প্রার্থী হিসেবে তিনি ঘোষণা দেননি।

এর আগে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয়ের ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপনে এলাকায় স্বাস্থ্যশিবির ও চক্ষু চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর