1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঢাকার আশেপাশে ৪ জায়গা থেকে ঘুরে আসুন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক ভারতের রাজত্বে ভাগ বসাবে কে: সাফ চ্যাম্পিয়নশিপ ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি: হুথিদের দাবি কিশোরগঞ্জে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে আঘাত, ঢাকায় স্থানান্তর ইরান যুদ্ধে নতুন অর্থ বন্ধের দাবি ডেমোক্র্যাট সিনেটরের যুক্তরাষ্ট্রে আসছে দুই বছরের তীব্র সাংবিধানিক ও রাজনৈতিক সংকট পোশাকশিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জেডি ভ্যান্স |: ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ শ্রমিকদের দাবি ও কর্মবিরতি নিরসনে আলোচনার পথ খোলা: শ্রমমন্ত্রী

ঢাকার আশেপাশে ৪ জায়গা থেকে ঘুরে আসুন

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ২:৩৫ পিএম
শেয়ার করুন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি আমরা অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। ঢাকার আশেপাশে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়, এমন কিছু জায়গার ব্যাপারে জেনে নিন।

পূর্বাচল ব্লু লেক
পূর্বাচল নতুন শহর থেকে ঘুরে আসতে পারেন। ২১ নাম্বার সেক্টরের ব্লু লেক ঘিরে গড়ে উঠেছে বেশকিছু রেস্টুরেন্ট। খোলামেলা এসব রেস্টুরেন্টে কাটিয়ে দিতে পারেন চমৎকার একটি বিকেল। চা, কফি থেকে শুরু করে কাবাব, গ্রিল, নান, ফ্রায়েড রাইস, খিচুড়ি, স্যুপ- সবই পেয়ে যাবেন এসব রেস্টুরেন্টে। পাশাপাশি মিলবে লেক পাড়ে বসে নির্মল বাতাস উপভোগের সুযোগ।

জিন্দা পার্ক
পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলি একটি দিন কাটাতে চাইলে চলে যেতে পারেন ঢাকার একদম কাছেই জিন্দা পার্কে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে চলে যেতে পারেন ৩০০ফিট দিয়ে। কাঞ্চন ব্রিজ থেকে ঢাকা সিটি বাইপাস ধরে কিছু এগুলেই জিন্দা পার্ক। জনপ্রতি ১০০ টাকা টিকিটে সারাদিন কাটিয়ে দিতে পারবেন গাছগাছালি ও পাখির সান্নিধ্যে। ভেতরে থাকা রেস্টুরেন্টে পেয়ে যাবেন খাবার।

গোলাপ গ্রাম
তুরাগ নদীর তীরে অবস্থিত সাভারের বিরুলিয়া গ্রাম। গোলাপ গ্রাম হিসেবেই পরিচিত এটি। পুরো গ্রামই গোলাপ বাগানের মতো ঝলমলে। মিরপুর বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজ ধরে চলে যান গোলাপ গ্রামে। এখানে পেয়ে যাবেন অটো। ট্রলারে যেতে চাইলে দিয়াবাড়ি ঘাট থেকে পেয়ে যাবেন ট্রলার।

ঠিকানা
ডে আউটার ‘ঠিকানা’ থেকে ঘুরে আসতে পারেন এক বিকেলে। বারিধারা থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে বেরাইদ বালু নদীর তীর ঘেঁসে ঠিকানার অবস্থান। খোলা মাঠে শিশুরা খেলাধুলা করতে পারবে। আবার রেস্টুরেন্টের চমৎকার খাবার খেতে পারবেন আম বাগানের খোলা পরিবেশে বসে।

এই বিভাগের আরো খবর