1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারা আমাকে ছোট করলেও আমি তাদের অপমান করবো না: মুনমুন - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

তারা আমাকে ছোট করলেও আমি তাদের অপমান করবো না: মুনমুন

আজকের কাগজবিডি বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২ ৩:২২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানের লড়াই এখনো চলমান। নির্বাচনে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তার প্যানেলের কেউ।

তারা অভিযোগ এনেছেন নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান। শিল্পীদের টাকা দিয়ে ভোট কিনেছেন বলে একটি ভিডিও প্রকাশ করেছেন। কিছু স্ক্রিনশটও ফাঁস করেছেন।

সেসব নিয়েই আজ সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে ছিলেন নায়িকা মুনমুনও।

সম্মেলনে মুনমুন বলেন, ‘আমি অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। নিজে নির্বাচন করে জয়ীও হয়েছি। সেই আমার নামে টাকা নেওয়ার অভিযোগ দেয়া হলো। আমি কি ২ হাজার টাকার আর্টিস্ট? জায়েদ তার জন্য ভোট চেয়েছে। বলেছে, তার অনেক ঝামেলা চলছে। তাই যোগাযোগ করতে পারেনি। তার জন্য ভোট চেয়েছে। এ সময় আমার হাতে কালো মাস্ক ছাড়া কিছু ছিল না।

কিছু ইউটিউবার সেই সময়ের ভিডিও ছেড়ে দিয়েছে। সেটা যাচাই বাছাই না করে আমার সহশিল্পীরা আমাকে অপমান করেছেন। আমি খুব কষ্ট পেয়েছি।’

কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে মুনমুন বলেন, ‘ওরা শিল্পী হয়ে আমাকে ছোট করেছে। আমি তাদের ছোট করবো না। আমি ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

এসময় জায়েদ দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ‘শিল্পীদের জন্য কাজ করেও আমি আজ দোষী। ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।’

জায়েদের সাথে উপস্থিত থাকা মুনমুন নির্বাচনের দিন জায়েদের কাছ থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেন।

এই বিভাগের আরো খবর