
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো ফল বাগানে ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ প্রদান চালু করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় চলতি বছরে ধর্মপাশা উপজেলায় ২ টি ও মধ্যনগর উপজেলায় ২ টি মোট ৪ টি ফল বাগানে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ প্রদান চালু করা হয়েছে।
সুবিধাভোগী ফল বাগানের মালিকরা জানান,বাগানে বিদ্যুৎ ছাড়া সৌর প্যানেলের মাধ্যমে পানি সেচ দেওয়ার এই পদ্ধতি একেবারে নতুন। ১৫ মিনিটের মধ্যে এক হাজার লিটার পানির ট্যাংকি পানি ভরে যায়।
সরকারি প্রনোদনায় এই ৪ টি ড্রিপ সেচ প্রকল্প স্থাপন করেছে ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে কোনো শ্রমিকের প্রয়োজন হয়না।এমনিতেই সর্বদা চালু থাকে। চৈত্র মাসের খরা থেকে অনেক ফল বাগানকে রক্ষা করবে বলে বাগান চাষিরা আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যেই বাগানে ফুলে – ফুলে ভরে গেছে।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাসুদ তুষার জানান, ড্রিপ প্রকল্পের আওতায় এ বছর ড্রিপ ইরিগেশন পদ্ধতির মাধ্যমে প্রথমবারের মতো বিদ্যুৎ ছাড়া ফল বাগানে সেচ প্রদান করা হচ্ছে। আশা করি বাগানে ভালো ফলন পাওয়া সম্ভব। এটি সম্পূর্ণ নতুন ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পানির অপচয় রোধ করা সম্ভব।