1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

নওগাঁয় অপহরনের পর দাবীকৃত মুক্তিপণের ২০ লাখ টাকা না পেয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়ায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এঘটনায় নওগাঁ ১০ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভুক্তভোগী হাসানুজ্জামান এক সংবাদ সস্মেলনের আয়োজন করে।এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসানুজ্জামান ও তার স্ত্রী যুথি খানম ও দুই কন্যা উপস্থিত ছিলেন। সংবাদ সস্মেলনে হাসানুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ১১ আগস্ট সকালে তিনি ব্যক্তিগত কাজে নওগাঁ আদালতে যান। আদালতের কাজ শেষে দুপুর ৩ টার দিকে বাড়ি ফেরার সময় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পৌছালে নওগাঁর আত্রাই থানার পাঁচুপুর গ্রামের মোমিনুল ইসলাম জোহা(২২),বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার(আদর্শপাড়া) এলাকার সুমন হোসেন(৪২) এবং সুমনের স্ত্রী মোছাঃ আরজুসহ ১০-১২জন তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন। এরপর ওইদিন সন্ধ্যা ৬ টার সময় দুই মোবাইল নাম্বার ০১৭৩৪-৫৬৯৯১৩ এবং ০১৭১২-০৭০২৭৫ থেকে তার স্ত্রী যুথি খানমকে মোবাইল ফোন করে আমাকে(হাসানুজ্জামান) মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবী করা হয়। টাকা না দিলে বা ঘটনাটি পুলিশকে জানালে আমাকে(হাসানুজ্জামান) হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় তার স্ত্রী যুথি খানমকে।আটকের সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখায় বলে হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।এ সংবাদ সম্মেলনে হাসানুজ্জামান আরো অভিযোগ করেন,পরের দিন ১২ আগস্ট বেলা ১১টার দিকে রানীনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তাকে নিয়ে গিয়ে তার সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা করে।এসময় তিনি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ৬টি ফাঁকা নন-জুড়িশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং স্বীকারোক্তমুলক ভিডিও করে রাখে বলে সংবাদ সম্মেলনে হাসানুজ্জামান অভিযোগ করেন। অপহরণ বিষয়ে তার স্ত্রী যুথি খানম নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।১৩ আগস্ট বিকেল ৬টার দিকে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে নওগাঁ সদর হাসপাতালে তিনি চিকিৎসার জন্য ভর্তি হন। আয়োজিত সংবাদ সম্মেলনে হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় নওগাঁ ১০নং আমলী আদালতে তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭৯/২০২৬ ইং (রানী)।তিনিসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এই বিভাগের আরো খবর