1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের মাদক বিরোধী সভা ও র‍্যালী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের মাদক বিরোধী সভা ও র‍্যালী

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে মাদকের নীল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়।

২৬ আগস্ট বুধবার সন্ধ্যা সারে ৬ টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের চাঁন্দা বাজারের ঈদগাহ মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাদক বিরোধী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির পরিচালক মোঃ সুলতান মাহমুদ। সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, এসআই শফিউল আলম, উপজেলা কৃষক দলের সহসভাপতি ইমরুল কায়েস সাজু, ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ হোসেন, মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল নেতা উজ্জ্বল হোসেন, ফরহাদ হোসেন, কাজী ডেভিড প্রমুখ। সভা শেষে একটি র‍্যালী ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে

এই বিভাগের আরো খবর