1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারীসহ হতাহত ৭ - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারীসহ হতাহত ৭

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫ ১:২১ পিএম
শেয়ার করুন

নওগাঁ জেলা শহরের পুলিশ লাইনের সামনে একটি ওষুধ কোম্পানির গাড়ীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।

১৮ জুন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওইস্থানে বেক্সিমকো ওষুধ কোম্পানির একটি গাড়ির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এদুর্ঘটনায় সিএনজির যাত্রী সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৫৮) নিহত হয়েছে।এঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে মুংরইল গ্রামের মহিদুলের শিশু পুত্র রাফিউল(৬)ও আরিফের স্ত্রী সাদিকা বেগমকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও আহত সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, ভাই সাজির উদ্দিন,ভাতিজা আরিফ হোসেনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। পুলিশ জানায়,ওইপরিবারের সদস্যরা সিএনজিযোগে সাপাহার থেকে নওগাঁ জর্জ কোর্টে একটি মামলার হাজিরা দিতে আসছিলেন।এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক,পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ওষুধ কোম্পানির ওই গাড়ি ও তার চালক এবং সিএনজি থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরো খবর