1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুত আতঙ্ক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের

নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুত আতঙ্ক

মিজানুর রহমান
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪ ১২:৪৩ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূত আতঙ্কে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

১৯ মে বেলা দুইটার সময় বিদ্যায় ভবনের চতুর্থ তলায় এমন ঘটনা ঘটেছে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন।

বিদ্যালয়ে ভূত আতঙ্কে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা জানতে পারে এবং খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, নগরকান্দা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বিদ্যালয়ে পরিদর্শন করেন।সে সময় কর্মকর্তারা  বিদ্যালয়ের ছাত্রীদের নানাবিধ বুজ সান্তনা দেন এবং অসুস্হ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে  আমরা বিদ্যালয়ে ছুটে আসি এবং এবিষয়ে খোঁজ খবর নেই।এই ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন প্রচন্ড গরমের কারন হতেপারে আবার অনেক ছাত্রীরা রাত জেগে মোবাইল ফোন চালানোর কারনেও এমন ঘটনার শিকার হতে পারে।তবে গাভড়াবার তেমন বিষয় না সব ঠিক হয়ে যাবে।

এঘটনায়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব হোসেন বলেন,হঠাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিৎকার চেচামেচি করলে শিক্ষকরা সবাই বিষয়টি জানতে ব্যস্ত হয়ে পড়ি জানতে শিক্ষার্থীদের মধ্যে একজন ভয় পেয়ে চিৎকার দিলে পাশের সবাই চিৎকার দেয় ছুটাছুটি করে নিচে নেমে আসে। তবে বিদ্যালয়ে কোন ভূতপ্রেত নেই এমন ঘটনা এই প্রথম হয়েছে।

এই বিভাগের আরো খবর