1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারায়ণগ‌ঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নারায়ণগ‌ঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে র‌্যাবের অভিযানে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে স্কচটেপ খুলে দেখা যায়, সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া অস্ত্র ও গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *