1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু ও তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জানানো হয়, ৩০ অক্টোবর বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মুহূর্তে বজ্রপাতের কবলে পড়ে ছয়জন কিশোর ও তরুণ প্রাণ হারান। এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে তাদের শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছেন। পাশাপাশি, শোকের এই সময়ে পরিবারগুলোর ধৈর্য ধারণের শক্তির জন্য দোয়া করেন এবং বজ্রপাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন এবং এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

এই বিভাগের আরো খবর