1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ফায়ার ফাইটার একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় পরিবার - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

ফায়ার ফাইটার একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় পরিবার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ২:৩৮ পিএম
শেয়ার করুন

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মারা যান ফায়ার ফাইটার সোহানুর জাহান নয়ন। তার অকাল মৃত্যু কেড়ে নিয়েছে রংপুরের নদীভাঙা অসহায় পরিবার আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির শেষ স্বপ্ন। নয়ন বাবা মায়ের একমাত্র ছেলে। ফায়ার ফাইটার ছেলেকে অবলম্বন করে বুকভরা স্বপ্ন আর এতোটুকু আশা নিয়ে কোন রকমে এগিয়ে চলতো কৃষক পরিবারটি। কিন্তু সেই স্বপ্ন আজ দু:স্বপ্ন হয়ে দাঁড়ালো ঘাতক ট্রাকটি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির পরিবার।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছড়ান আটকুনিয়া গ্রামের আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির বসবাস। একমাত্র ছেলে সোহানুর জাহান নয়ন। দুই ভাই বোনের মধ্যে ছোট নয়ন। ইতি মধ্যেই বড় বোনের বিয়ে হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক জুয়েল জানান, নয়নের পরিবার নদীভাঙনের শিকার। নিজস্ব জমিজমা বলতে তেমন একটা নেই। অনেক কষ্ট করে একমাত্র ছেলেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করিয়েছেন।
পারিবারিক সূত্রে জানাযায় ২০২২ সালে নয়ন ফায়ার ফাইটার নিয়োগ পান।
ছেলের চাকরির সুবাদে পরিবারে একটু সচ্ছলতা ফিরতে শুরু করছিলো। কিন্তু সেই সুখ আর স্বপ্ন বেশিদিন টিকলো না। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা।
স্হানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার বলেন, নয়নের পরিবার অনেক গরিব এবং অসহায়। অকালে তার চলে যাওয়াটা অনেক কষ্টের। সরকারিভাবে পরিবারের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরো খবর