1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফের মিয়ানমার সীমান্তে গোলাগুলি - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ: প্রথম চারটাই চীনের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ স্থগিত দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি! কাতারে ধরা পড়লেন সাবেক বিমান বাহিনী প্রধান তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান শেরপুরে খাল থেকে ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার

ফের মিয়ানমার সীমান্তে গোলাগুলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ১২:৩৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সাথে সে দেশের স্বাধীনতাকামী গেরিলা গ্রুপ আরাকান আর্মির আবারও লড়াই শুরু হয়েছে। তবে এবার সীমান্তের দক্ষিণ দিক ছেড়ে সংঘর্ষ চলছে উত্তর-পূর্বাংশের ৪৯ ও ৫০ নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে। সে দেশের পুরান মাইজ্জা ক্যাম্প, অংচাফ্রি ক্যাম্প ও সালি ডং ক্যাম্পের কাছাকাছি এলাকায়।

এসব এলাকার বিপরীতে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়ন ও সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা অবস্থিত।

ওপারে যুদ্ধাবস্থার কারণে এপারের জনপদে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান জানান, তার ইউনিয়নের বাহিরমাঠ এলাকার ওপারে সীমান্তের জিরো লাইনের কাছাকাছি দুটি ভারী মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনেছে এলাকাবাসী। এমন অবস্থায় আতঙ্কে সীমান্তে বসবাসকারী পরিবারগুলো নিরাপদ স্থানে সরে আসতে শুরু করেছে।

তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসএমএস পাঠিয়ে ২০০ পরিবারকে নিরাপদ স্থানে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, দুপুর ১টার দিকে প্রচণ্ড গোলাগুলির শব্দে তার ইউনিয়নের চাকঢালা ও চেরারমাঠ এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দৌছড়ি এলাকার বাসিন্দা আবদুর শুক্কুর জানান, শনিবার সকাল থেকে তিনি ধানক্ষেতে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি সেখান থেকে চলে আসেন। এর কিছুক্ষণ পরই তার ধানক্ষেতের কাছাকাছি জিরো লাইনের ওপারে মিয়ানমার ভূখণ্ডে দুটি বড় মর্টার শেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য তিনি জানতে পারেননি।

জানা গেছে, হঠাৎ করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে যুদ্ধাবস্থা শুরু হওয়ায় সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবি জওয়ানদের। বিজিবির পক্ষ থেকেও সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনকে জিরো লাইনের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই বিভাগের আরো খবর