1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বজ্রপাতে জামালপুরের মাদারগঞ্জে এক কিশোরের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা বিএনপি কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ২য় দিনের মতো আন্দোলন চলমান হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

বজ্রপাতে জামালপুরের মাদারগঞ্জে এক কিশোরের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫ ১২:৪৮ পিএম
শেয়ার করুন
জামালপুরের মাদারগঞ্জে ঝড়ের বজ্রপাতে মো. হাশেম আলী (১৫) নামের কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পেশায় ঘোড়ার গাড়িচালক ছিলেন।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ধুলোউড়ি এলাকার মন্ডল ইটভাটা সংলগ্নে এ ঘটনা ঘটে।
হাশেম আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। বোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঘোড়ার ঘাড়িচালক রাসেল জানান, তারা কয়েকজন ঘোড়ার গাড়িতে ধানবোঝাই করে কৃষকের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে একটি আম গাছের নিচে তারা দাঁড়ান। এর কিছুক্ষণ পর হাশেম আলীর ওপর বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. রাকিবুল বলেন, হাশেম আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরো খবর