1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববিতে বিজয় ভোজ-খাবারের মান নিয়ে অসন্তোষ শিক্ষার্থীরা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি

ববিতে বিজয় ভোজ-খাবারের মান নিয়ে অসন্তোষ শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৯:৪০ পিএম
শেয়ার করুন

জুলাই গনঅভ্যুত্থানের ১বছর পূর্তি উপলক্ষে আজ ৫ই আগষ্ট বিজয় ভোজের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)। কিন্তু এই বিজয় ভোজের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন ক্ষোভ।তাদের অভিযোগ বিজয় ভোজের নামে শিক্ষার্থীদের সাথে এক প্রকার প্রতারণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শিক্ষার্থী একটা ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় খাবার হিসেবে যে মাংস দেওয়া হয়েছে তা কাঁচা রয়ে গেছে।

আর এক শিক্ষার্থী অর্ধ কাঁচা মাংসের ছবি পোস্ট করে লিখেছেন,”আজকে ৫ ই আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর দিনে খাবারের নামে আমাদের সাথে প্রহসন করা হলো। প্রত্যেক শিক্ষার্থী থেকে ৫০ টাকা করে নিয়ে অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হয়েছে। খাবারের পোলাও কিংবা মুরগি কোনোটিতেই স্বাদ ছিলো না। এর মধ্যে আবার মুরগি ঠিকমতো রান্না করা হয় নাই‌। কাঁচা, রক্ত মেশানো খাবার দেয়া হয়েছে।

অন্য এক শিক্ষার্থী খাবারের ছবি পোস্ট করেছেন যেখানে খাবারের মধ্যে মৃত ফড়িং দেখা গেছে।পোস্ট কারী ঐ শিক্ষার্থী লিখেছেন,”খাবারে পোকা, প্রশাসন কিভাবে হুমাহুম এর মতো একটা নিম্নমানের রেস্টুরেন্টে থেকে খাবার অর্ডার করতে পারে?”

আর এক শিক্ষার্থী তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন,”৫০ টাকা এন্ট্রি ফি নিয়ে এই 3rd Class বিরিয়ানি দেয়ার দরকার ছিল না। ভার্সিটির ফেস্টে এই রকম খাবার মানায় না।কেউ তো খাবারের জন্য আন্দোলন করে নাই। তাইলে এই খাবার দেয়ার দরকার কী ছিল?আজকে বন্ধের দিনে অনেকেই এই খাবারের উপলক্ষে দূর থেকে ক্যাম্পাসে গেছে।

এই খাবারের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা: যাবতীয় খরচের একটা হিসাব শিক্ষার্থীদের দিয়েন। এইরকম খাবার পার্সেল নিতে কত টাকা খরচ হয়; তা শিক্ষার্থীরা জানে।”

এ সম্পর্কে জানতে চাইলে ঐক্য ও বিজয় ফিস্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমরা শিক্ষার্থীদের বিজয় ভোজের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। খাবারের জন্য বরিশালের সবচেয়ে ভালো দুটি রেস্টুরেন্ট বাছাই করা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়েছে। একটি রেস্টুরেন্টের পক্ষে এতগুলো খাবারের প্যাকেট সরবরাহ করা সম্ভব নয়, তাই আমরা দুটি রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি। খাবারের অর্ডার দেওয়ার আগে আমরা খাবার যাচাই করে দেখেছি, কিন্তু এতগুলো খাবার সরবরাহের ক্ষেত্রে কিছু কিছু প্যাকেটে সমস্যা হয়ে থাকতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে রেস্টুরেন্ট থেকে সরবরাহের সময় মানের দিক থেকে কিছুটা অসুবিধা হয়ে থাকতে পারে। যেহেতু এতগুলো খাবার সরবরাহ করা হয়েছে, সেক্ষেত্রে কিছু সমস্যা হওয়া স্বাভাবিক।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “আমি খাবারের সময় বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে খোঁজ নিয়েছি, তারা খাবারের মান ভালো বলে জানিয়েছে। তবুও এধরনের অভিযোগের বিষয়ে আমি দেখব।”

এই বিভাগের আরো খবর