1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি চেয়ারপার্সন "বেগম খালেদা জিয়া'র"রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

বিএনপি চেয়ারপার্সন “বেগম খালেদা জিয়া’র”রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম রাসেল
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের ৭ নং ওয়ার্ড যুবদলের নেতা কর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী- বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ❝সুস্থতা ও রোগমুক্তির কামনায়❞ মিলাদ ও দোয়া মাহফিল❞ অনুষ্ঠিত হয়।

বুধবার ৩”নে ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানাধীন এভিনিউ ২ নাম্বার রোডের ডি-ব্লক সড়কের উপর ৭ নং ওয়ার্ড যুবদল ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সব নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাঠালবাগ মসজিদের ইমাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসেদ আঞ্জু। প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ হানিফ মিয়া, সাবেক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর শামিম পারভেজ, এসময়ে আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক মিঠু, মিরপুর থানা যুবদলের আহবায়ক মোঃ শাকিল মোল্লা। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মিরপুর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান বাবু।

দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বক্তব্য দিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের প্রত্যাশা। আমরা প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। দোয়া শেষে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে সবার প্রতি বিশেষ ভাবে দোয়া কারার আহব্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত নেতারা দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। পরে পবিত্র ❝কোরআন খতম ও দোয়া মাহফিল❞ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরন কেরেন ০৭ নং ওয়ার্ড যুবদলের নেতা কর্মীরা।

অনুষ্ঠানের সঞ্চালনায়া ছিলেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন। ০৭ নং ওয়ার্ড যুবদলের মিলাদ দোয়া মাহফিলে

সহযোগী অংগ সংগঠনের ৫০০-৬০০ জন নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর