1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির অভিযানে হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বিজিবির অভিযানে হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

হাসান আলী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ পিএম
শেয়ার করুন

হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪৬ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি।

বুধবার ৩০ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হিলি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৫/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের পাশে একটি স্টোররুমে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও মাদকদ্রব্য মজুতের তথ্য পায় বিজিবি। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানতে পারে তারা।

পরে হাকিমপুর উপজেলা প্রশাসন ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান চালান। একপর্যায়ে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় সন্দেহজনক পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে দুই কার্টন থেকে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল তনু লায়ন সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি জিডি করার কার্যক্রম চলছে। পরে বিধি অনুযায়ী এসব মালামাল ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই বিভাগের আরো খবর