1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্ববিবেককে বিভ্রান্ত করতে চাইছে সরকার : রিজভী - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

বিশ্ববিবেককে বিভ্রান্ত করতে চাইছে সরকার : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২ ২:২৮ পিএম
শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোতে পুলিশ পাঠানো হচ্ছে। সেখানে তাদের তৈরি জবানবন্দিতে জোর করে স্বাক্ষর করানো হচ্ছে। বলা হচ্ছে- আমার ছেলে বা আমার স্বামী নিজে নিজেই হারিয়ে গেছে। পুলিশ লিখে নিয়ে যাচ্ছে আর সেই জবানবন্দিতে সই করতে বলছে। এভাবে মিথ্যা বিবৃতিতে সই নিয়ে ‘বিশ্ববিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত’করছে আওয়ামী লীগ সরকার। যাতে বিশ্বকে দেখানো যায়, যারা গুম হয়েছে তারা নিজে নিজে হারিয়ে গেছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এসএ ইসলামের মুক্তির দাবিতে ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, কোনো লাভ হবে না। পতন যখন অত্যাসন্ন হয়, সেই পতনকে কেউ ঠেকাতে পারবে না।

অধ্যাপক তাজমেরী ইসলামের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাকে মুক্তি দিন, অন্যথায় এইটাই অগ্নি স্ফূলিঙ্গের মত আন্দোলনের এমন দাবানল তৈরি হবে যাতে সরকারের পতন অবশ্যম্ভাবী হবে।

ইউটাবের প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের পরিচালনায় মানববন্ধনে বিএনপির অ্যাডভোকেটে শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক আখতার হোসেন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, কামরুল আহসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আনিসুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যপক মতিনুর রহমান, ডক্টরস অ্যসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম, আমানউল্লাহ আমান প্রমূখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর