1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য চুরির নতুন কৌশলে ফাঁসছেন অসংখ্য ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগঠিত এই প্রতারণা এখন পরিচিত ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সহজ অথচ ভয়ঙ্কর এই কৌশলে ব্যবহারকারীর ব্যাংক অ্যাপ, ওটিপি ও ব্যক্তিগত তথ্যসহ পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে প্রতারকরা।

এক প্রতিবেদনে বলা হয়, প্রতারকরা নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। তারা হঠাৎ কোনো জরুরি সমস্যা সমাধানের কথা বলে স্ক্রিন শেয়ার করতে বলেন। ব্যবহারকারী একবার অনুমতি দিলেই প্রতারকরা সহজেই দেখতে পায় তার ফোনে থাকা সবকিছু- ব্যাংক অ্যাপ্লিকেশন, লগইন তথ্য, ওটিপি, এমনকি মেসেজ ও টাইপ করা প্রতিটি অক্ষর পর্যন্ত।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা মানুষের বিশ্বাস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে কাজে লাগায়। অনেকে না বুঝেই স্ক্রিন শেয়ার করে বসেন এবং সেখান থেকেই শুরু হয় বড় ধরনের ক্ষতি।

প্রতারণা এড়াতে যা করণীয়
– ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নামে কল এলে পরিচয় নিশ্চিত করুন

– হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের সময়

– অজানা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন

– অপরিচিত নম্বর থেকে কল এলে সতর্ক থাকুন

– কেউ যদি তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিতে বলেন, তা এড়িয়ে চলুন

– সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন

হোয়াটসঅ্যাপের স্ক্রিন-শেয়ার ফিচার চালুর পর বাড়ছে ঝুঁকি
সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিন-শেয়ার ফিচার চালুর পর প্রতারণার পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসেই স্ক্রিন-শেয়ার ভিত্তিক প্রতারণার অভিযোগ এসেছে ৪৪ হাজারের বেশি।

বিশেষজ্ঞদের দাবি, স্ক্যামগুলো সাধারণত ভুয়া চাকরির অফার, লোভনীয় বিনিয়োগ প্রস্তাব বা জরুরি অ্যাকাউন্ট সমস্যার কথা বলে শুরু হয়। একবার স্ক্রিন শেয়ার শুরু হলে ফোনে আসা প্রতিটি নোটিফিকেশন, বার্তা এমনকি ব্যবহারকারীর প্রতিক্রিয়াও দেখা সম্ভব হয়ে ওঠে প্রতারকদের জন্য।

প্রযুক্তির প্রতি সচেতন আস্থা জরুরি
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সুবিধা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঝুঁকিও। তারা মনে করেন, অন্ধ আস্থা এবং অযাচিত বিশ্বাসের কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

তাই সচেতন থাকাই এই মুহূর্তে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

সূত্র : গালফ নিউজ

এই বিভাগের আরো খবর