1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুন্সীগঞ্জে পোশাকশ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক এক - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা

মুন্সীগঞ্জে পোশাকশ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক এক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:০৭ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক পোশাকশ্রমিককে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল ইসলাম নুরু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল ইসলাম নুরু (৩৫) বালুচর ইউনিয়নের ওসমান গণির ছেলে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নুরুসহ আরও চার জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় মামলা করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ।

সিরাজদীখন থানার (ওসি) মিজানুল হক জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি এক নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর