1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে পোশাকশ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক এক - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের সাদুল্লাপুরে পুলিশের রহস্যজনক ভুমিকায় রমরমা জুয়ার আসর চলার অভিযোগ জবিতে ছাত্রদলের হামলায় আহত প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০

মুন্সীগঞ্জে পোশাকশ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক এক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:০৭ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক পোশাকশ্রমিককে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল ইসলাম নুরু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল ইসলাম নুরু (৩৫) বালুচর ইউনিয়নের ওসমান গণির ছেলে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নুরুসহ আরও চার জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় মামলা করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ।

সিরাজদীখন থানার (ওসি) মিজানুল হক জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি এক নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর