1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী ওই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে সেচ দেওয়ার জন্য ছেলের শয়নকক্ষ থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটর স্থাপন করছিলেন ইউনুস আলী। এ সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তার তার পেটের বাম পাশে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর