1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহনগঞ্জে মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী ১৭ বছরের আন্দোলনে যারা মাঠে ছিল না, তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

মোহনগঞ্জে মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে
আজ রবিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল
রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের এর সভাপতিত্বে বক্তব্য
রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও শিক্ষা বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন,
অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা
অনিক রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জামাতের আমির
কাজী মোফাজ্জল হোসেন সবুজ , উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম
এরশাদুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল,
মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সড়ক
পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বারিন কার্ণায়েন
মৎস্যজীবীর পক্ষ থেকে হাবিবুর রহমান দোহা, অজিত সরকার প্রমুখ। উপজেলা
পরিষদ পুকুরে প্রথমেই পোনামাছ অবমুক্ত করা হয়। তারপর উপজেলা পরিষদ চত্বরে
র‍্যালি অনুষ্ঠিত হয় । এ বছরের স্লোগান ছিল রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার
আগে বাংলাদেশ। মৎস্যপক্ষ উপলক্ষে আলোচনা সভা শেষে মৎস্যজীবীদের কে পুরস্কার
দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন আয়োজকদের কাছ থেকে হাবিবুর রহমান
দোহা, আব্দুল আউয়াল, অজিত সরকার। তাদেরকে সম্মাননা পুরস্কার দিয়ে
উৎসাহ প্রদান করা হয় মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য। বক্তারা হাওর এলাকায় মাছ
বৃদ্ধির জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে আহবান করেন। পাশাপাশি
বেআইনি জাল ব্যবহার নির্মূল করার জন্য প্রশাসনের কঠোর অবস্থান দাবি
করেন।

এই বিভাগের আরো খবর