1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎যবিপ্রবি কে হারিয়ে চ্যাম্পিয়ন জবি - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

‎যবিপ্রবি কে হারিয়ে চ্যাম্পিয়ন জবি

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫ ৬:২২ পিএম
শেয়ার করুন
নীলফামারী পাবলিকিয়ান ফুটবল টুনার্মেন্ট ২০২৫ শের ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রাইবেকারে ৩- ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
‎নীলফামারী থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে নিয়ে ‘ নীলফামারী পাবলিকিয়ান ফুটবল টুনার্মেন্ট ২০২৫’
‎আয়োজন করা হয়।  এতে মোট ৬ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।  ঢাবি, জবি,চবি, রাবি,  ইবি ও যবিপ্রবি। খেলা কে মোট দুটি পর্বে বিভক্ত করে পরিচালনা করা হয়।  এর মধ্যে A গ্রুপে ৩ টি দল – ইবি, চবি ও জবি এবং B গ্রুপে ৩ টি দল- ঢাবি, রাবি ও যবিপ্রবি অংশগ্রহণ করে।  এর মধ্য থেকে A  গ্রুপ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ফাইনালে উঠে এবং B গ্রুপ থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি)  ফাইনালে পৌঁছে।
‎খেলার মধ্যে দুই দলের গোলের সমতা হওয়ায় নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে ৩-২ গোলে জয় লাভ করে।
‎খেলা শেষে,  জবির ক্যাপ্টেন ও নীলফামারী জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা ( জবি( হাফিজ বলেন, “  সারাদিনের কষ্টের যে ফল আমরা পেয়েছি তাতে কষ্ট লাঘব হয়ে গেছে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে।”
‎নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সেক্রেটারি ( জবি) বলেন, ”  আজ নীলফামারী পাবলিকিয়ান টুর্নামেন্ট ২০২৫-এ আলহামদুলিল্লাহ  আমার টিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। এ সাফল্য আমাদের দলের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাস ও একতা’র ফল। ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি আমাদের সাহস, পরিশ্রম আর ঐক্যের প্রতীক। “বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান।”
‎ নীলফামারী সরকারি কলেজের শিক্ষক ও সাবেক ঢাবি শিক্ষার্থী নরুল করিম তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছেন,  ” একটা সময় ঈদের পর নীলফামারীর পাবলিকিয়ানরা একসাথে হয়ে প্রীতি ম্যাচ খেলতাম ,  ফান ম্যাচ শেষে আড্ডা খাওয়া দাওয়া ইত্যাদিতে শেষ হত সেই মিলনমেলা। ”
‎খেলা শেষে,  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই বৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর