শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজ চক্রবর্তীর সঙ্গে চার বছরের সম্পর্ক নিয়ে যা বলেছিলেন মিমি চক্রবর্তী যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু জঙ্গি নাটক সাজানোর নেপথ্যে গোয়েন্দা কর্মকর্তাদের ইন্ধন শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

রিজভীকে ঘিরে হামলার শঙ্কা, কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:১৩ পিএম
Advertisement
শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ ঘিরে উদ্বেগ-উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এ ঘটনার প্রতিবাদে রিজভীর নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এ সময় হামলার পরিকল্পনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের তৎপরতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের অংশ। তাঁদের অভিযোগ, ফ্যাসিবাদী শক্তি এখনো নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

সমাবেশ থেকে রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এই বিভাগের আরো খবর